শুধুমাত্র হাতের টানেই উঠে আসছে সদ্য কার্পেটিং করা রাস্তার ঢালাই। কোথাও বিটুমিন নেই, কোথাও খোয়া ছাড়াই লাল মাটির ওপর পিচ ঢালা! এমন দৃশ্য দেখে কুমিল্লার দেবিদ্বারে প্রায় আড়াই কিলোমিটার সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।সোমবার (২৩ জুন) উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত সড়কের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। স্থানীয়দের অভিযোগের পর সরেজমিনে গিয়ে তিনি নিম্নমানের কাজের প্রমাণ পান।প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কাজটি পেয়েছে ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠান। চার বছর আগে সড়কের মেকাডাম (প্রাথমিক প্রস্তুতি) শেষ হলেও সামগ্রীর মূল্যবৃদ্ধির অজুহাতে কার্পেটিং স্থগিত ছিল। সম্প্রতি কাজ শুরু হলে অনিয়ম নিয়ে প্রতিবাদ শুরু হয়।এই প্রকল্পের ঠিকাদার সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক নেতা মো. আবু তাহের। স্থানীয়দের দাবি, তার রাজনৈতিক প্রভাব থাকায় আগে কেউ মুখ খুলতে পারেনি।আব্দুল্লাহপুরের বাসিন্দা আব্দুস সালাম বলেন, “আবু তাহের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ এবং সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমের আত্মীয়। সে কারণে এতদিন চুপ ছিলাম।”অভিযোগের বিষয়ে ঠিকাদার আবু তাহের প্রথমে দায় এড়িয়ে যান। পরে স্বীকার করেন কাজ নিম্নমানের হয়েছে এবং বলেন, “সরি, আমি ঠিক করে দেব।”হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকারের অর্থ জনগণের রক্ত-ঘামের ফসল। সেই টাকা দিয়ে রাস্তা হবে জনগণের জন্য, কোনো ঠিকাদার বা প্রভাবশালী ব্যক্তির পকেটের জন্য নয়। এমন অনিয়ম বরদাশত করা হবে না।”দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, “আমি নিজে সড়কটি পরিদর্শন করেছি। অভিযোগ সত্য। নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পেয়েছি। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, আউশ চাষে বিপর্যয়
আমতলীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, আউশ চাষে বিপর্যয়

গত তিন দিনের টানা বৃষ্টিতে বরগুনার আমতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাটগুলো দিয়ে পর্যাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় এ অবস্থার Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসার বাথরুম থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইসমাইল বিশ্বাস (৭৫)। তিনি Read more

দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেলুয়ারচর গ্রামে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে চরম বিপাকে এলাকাবাসী। Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন