ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিজ রকেট হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণে গ্রামগুলোতে ধারাবাহিক হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।হিজবুল্লাহ দাবি করেছে, স্থানীয় সময় দিবাগত রাত ১টা ২০মিনিট নাগাদ ইসরায়েলের কিরইয়াত শামনা শহরে এবং দোভিভে ২টা ৪৫ মিনিট নাগাদ অতর্কিত রকেট হামোলা চালানো হয়েছে।তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এর আগে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের সামরিক অবস্থান, ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে ৪৩বার হামলা চালিয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত

জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির Read more

এবার আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
এবার আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ Read more

গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প
গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ও দ্বীপটি আমাদের থাকতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে Read more

তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের
তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার Read more

আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র
আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে। দীর্ঘ  ছয় বছর পর আবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন