চুয়াডাঙ্গায় আড়াইকোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর খান দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে।বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোরে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে বিজিবির একটি বিশেষ টিম। এসময় একজন ব্যক্তি বাংলাদেশ হতে উক্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় দু’টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ৪৭ লক্ষ ৮৯ হাজার ১৬০ টাকা।সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর

সারাদেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ফলে সহজেই সারা দেশের বাজারদর জানা যাবে।সোমবার Read more

নেত্রকোনায় মুদি দোকানিকে নিজ দোকানে জবাই করে হত্যা
নেত্রকোনায় মুদি দোকানিকে নিজ দোকানে জবাই করে হত্যা

নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক মুদি দোকানদারকে নিজ দোকানে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার (০৬ অক্টোবর) রাত অনুমানিক Read more

ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত
ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত

দক্ষিণ লেবাননে তদন্তের সময় ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন সেনাবাহিনী। খবর Read more

ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে
ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে

গত মৌসুমে পিএসজির হয়ে অভাবনীয় পারফরম্যান্স আর ঐতিহাসিক ট্রেবল জয়ের কারিগর হিসেবে উসমান দেম্বেলের শ্রেষ্ঠত্ব নিয়ে কোন সংশয় না থাকলেও Read more

জাতীয় গ্রিডের বিদ্যুৎ নিয়ে আশার আলো দেখছেন মনপুরাবাসী
জাতীয় গ্রিডের বিদ্যুৎ নিয়ে আশার আলো দেখছেন মনপুরাবাসী

উপজেলায় উন্নীত হওয়ার ৩২ বছর পেরিয়ে গেলেও এখনও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত দ্বীপ জেলা ভোলার অন্যটি বিচ্ছিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন