ক্রিকেটার থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে এবার নতুন ভূমিকায় আসছেন সাকিব আল হাসান। প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি চালু করতে যাচ্ছেন একটি নতুন ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’।বর্তমানে রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বসেই তিনি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিগগিরই যাত্রা শুরু করবে এই প্ল্যাটফর্ম।‘বিয়ন্ড বাংলা’ হবে একটি দ্বিভাষিক সংবাদমাধ্যম, যেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। যদিও বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে, তবে আন্তর্জাতিক পাঠকের কথা মাথায় রেখে ইংরেজি কনটেন্টও থাকবে সমান গুরুত্বে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও সাকিব নিজেই সরাসরি তত্ত্বাবধান করবেন এর কার্যক্রম। এই ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু লিখিত সংবাদ নয়, ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদন সব ধরনের খবরই গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।নতুন এই উদ্যোগ নিয়ে সাকিব বলেন, চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।একজন ক্রীড়াবিদ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত সাকিব এবার গণমাধ্যমে প্রবেশ করে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন যা বাংলাদেশের মিডিয়া জগতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন Read more

প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮
প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮

পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

ধামইরহাটে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত
ধামইরহাটে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সহিত জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর
৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর

শরীয়তপুর জেলায় সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঘর থেকে বাইরে, হাটবাজার, গ্রাম থেকে শহরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন