“খনা আছে জনে জনে, খনা আছে সব জীবনে”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে খনার মেলা। প্রাচীন বাংলার কৃষিভিত্তিক জ্ঞান, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। সোমবার (১৩ এপ্রিল) চৈত্রের শেষ দিনের সূর্যোদয় থেকে পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।এর আগে দুই দফা আয়োজিত এই মেলা ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বৃহৎ পরিসরে ও নান্দনিকভাবে সাজানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।মেলায় খনার বাণীভিত্তিক প্রদর্শনী, কৃষি ও গ্রামীণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরা স্টল, হস্তশিল্প, দেশীয় পণ্য এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগান, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা। এসব আয়োজনে স্থানীয় গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা খনার বাণীর প্রাসঙ্গিকতা তুলে ধরছেন।মেলার প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, “খনার বাণীর মাধ্যমে প্রাচীন জ্ঞানকে নতুন করে সমাজে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশেষ করে কৃষির সঙ্গে জড়িত মানুষের জন্য এই জ্ঞান আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাদের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে এটি তরুণ প্রজন্মের মধ্যে লোকজ জ্ঞান নিয়ে আগ্রহ তৈরি করছে।আয়োজকদের মতে, আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা লোকজ জ্ঞান ও সংস্কৃতিকে সংরক্ষণ ও প্রসারে এই মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলে এই আয়োজন ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) Read more

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় Read more

‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’
‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী Read more

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১০ নভেম্বর) ব্যাংককে এ ড্র Read more

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রোববার (০৭ সেপ্টেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির Read more

শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহের শৈলকুপায় এক দুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলা শহরের কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন