নেত্রকোনায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় প্রায় এক হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় বকুল (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১২ এপ্রিল) রাতে সদর উপজেলার চকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান আসিফ।অভিযান সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে একটি পিকআপ ভ্যানযোগে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল। স্থানীয়দের সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে ৬টি ড্রামে রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল জব্দ করে।এ সময় তেলের মালিক দাবি করা বকুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলে সাজ্জাদ মিয়ার (২৫) লাঠির আঘাতে বাবা মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার Read more

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি

ইরানে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। Read more

হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

হলফনামায় দাখিল করা আয়কর রিটার্নের তথ্যে টাইপিং ভুল ছিল বলে স্বীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন