সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রোববার (০৭ সেপ্টেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।বিবৃতির বলা হয়, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২০ হাজার ৮৮২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৯৭৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ১৮৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৭২২ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজার ৮৯ ৫ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে কয়েক হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ২৪৪ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যাই বেশি।পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২০ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বগি থেকে খুলে যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) Read more

দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির Read more

টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী
টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৮৮জন শিক্ষার্থী। তবে ৬১জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। Read more

উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ

পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির
গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন