যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেয়ার পর রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।সিএনএনের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ১০২ ডলারে পৌঁছেছে। একইভাবে, যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের দামও ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি প্রত্যাহার করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হওয়ার পর তেলের দাম কিছুটা কমেছিল। তবে স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় এবং নতুন করে উত্তেজনা বাড়ায় দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।ইরান এই পরিস্থিতিতে আর্থিকভাবে লাভবান হচ্ছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য তারা প্রতি জাহাজে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করছে। গত মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে দেশটি, যা আগের তিন মাসের তুলনায় বেশি।এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, প্রণালির দিকে আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ও চূড়ান্ত’ ব্যবস্থা নেয়া হবে।মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার (যুক্তরাষ্ট্রের সময়) সকাল ১০টা থেকে এই নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও বাড়তে পারে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য ৪.১২ ডলার। যা যুদ্ধ শুরুর পর থেকে ৩৮ শতাংশ বেড়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ক্ষতিপূরণ দেবে গুগল
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ক্ষতিপূরণ দেবে গুগল

যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তি করতে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগ ছিল, Read more

রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি Read more

চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে
চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে

ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের Read more

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও Read more

সিংগাইরে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিংগাইরে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল Read more

ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও
ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও

ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন