যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তি করতে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগ ছিল, ইউটিউবে শিশুদের তথ্য অভিভাবকদের অনুমতি ছাড়া সংগ্রহ করে তা ব্যবহার করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো হয়েছে। সূত্র: রয়টার্সসোমবার (১৯ আগস্ট) রাতে ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল কোর্টে প্রাথমিক সমঝোতা চুক্তি দাখিল করা হয়। এটি কার্যকর হতে হলে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক সুসান ভ্যান কিউলেনের অনুমোদন লাগবে।সমঝোতায় রাজি হলেও, গুগল কোনো ধরনের ভুল করার অভিযোগ অস্বীকার করেছে।এর আগেও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে গুগলকে ১৭০ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়েছিল। সে সময়ের চুক্তিকে অনেক সমালোচক খুবই নমনীয় বলে অভিহিত করেছিলেন।সর্বশেষ মামলায় ৩৪ জন শিশুর অভিভাবক অভিযোগ করেন, কার্টুন, নার্সারি রাইমসহ শিশুতোষ কনটেন্টের মাধ্যমে শিশুদের আকৃষ্ট করে ইউটিউব তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে, এমনকি ২০১৯ সালের নিষ্পত্তির পরও এ ধরনের কার্যক্রম চালু ছিল।তবে এ মামলায় কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলো—যেমন হ্যাসব্রো, ম্যাটেল, কার্টুন নেটওয়ার্ক ও ড্রিমওয়ার্কস অ্যানিমেশন—এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে বিচারক সেগুলো খারিজ করে দেন।এর পরপরই ফেব্রুয়ারিতে মধ্যস্থতা শুরু হয় এবং তা থেকে সমঝোতার পথে আসে মামলাটি। প্রস্তাবিত শ্রেণিমামলার আওতায় ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ১ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৩ বছরের নিচের যেসব শিশু ইউটিউব দেখেছে, তারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবে।বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সম্ভাব্য ভুক্তভোগীর সংখ্যা ৩ কোটি ৫০ লাখ থেকে ৪ কোটি ৫০ লাখ হতে পারে। এর মধ্যে মাত্র ১ থেকে ২ শতাংশ আবেদন করলেও প্রত্যেককে গড়ে ৩০ থেকে ৬০ ডলার করে ক্ষতিপূরণ মিলতে পারে, আইনজীবী ফি বাদ দিয়ে।আইনজীবীরা এই সমঝোতা থেকে ৯ মিলিয়ন ডলার পর্যন্ত ফি দাবি করার পরিকল্পনা করছেন।অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে অ্যালফাবেট (গুগলের মূল প্রতিষ্ঠান) ১৮৬ দশমিক ৭ বিলিয়ন ডলার আয়ের বিপরীতে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার নিট মুনাফা করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্ধকারে জ্বলছে সোনালি আলো, কীভাবে বানাবেন এই গ্লোয়িং ওয়াটার?
অন্ধকারে জ্বলছে সোনালি আলো, কীভাবে বানাবেন এই গ্লোয়িং ওয়াটার?

সম্প্রতি ভাইরাল হওয়া গ্লোয়িং ওয়াটার ট্রেন্ডে শুধু ফোনের ফ্ল্যাশলাইট, এক গ্লাস পানি ও এক চিমটি হলুদ ব্যবহার করে তৈরি করা Read more

যত আসনে একাই লড়বে জামায়াত
যত আসনে একাই লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং Read more

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী’ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

বিশেষ নিরাপত্তায় সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে নড়াইল কারাগারে
বিশেষ নিরাপত্তায় সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে নড়াইল কারাগারে

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকেনাশকতার চারটি মামলায় হাজিরার জন্য ঢাকা Read more

আয়মন নদীর সাড়ে ৫ কোটির প্রকল্পের সিসি ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
আয়মন নদীর সাড়ে ৫ কোটির প্রকল্পের সিসি ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আয়মন নদীর একপাশে সিসি ব্লক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন