বান্দরবানে আগুনে দগ্ধ হয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হ্লানুচিং মারমা (৪৬)। রবিবার (১২ এপ্রিল) দুপুরে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ফথোয়াই অং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতের নাম হ্লানুচিং মারমা। তিনি স্থানীয় বাসিন্দা মেদোক মারমার মেয়ে।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নিহত হ্লানুচিং মারমাদের বাড়ি পাড়া থেকে একটু দূরে হওয়ায় ওই দিকে তেমন কারো যাওয়া আসা নেই। রোববার দুপুরে হঠাৎ তাদের বাড়িটিতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হ্লানুচিং মারমার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের দাবি, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীতায় ভুগছিলেন এবং বাড়িতে মা-বাবার অনুপস্থিতিতে নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।বান্দরবান ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পোড়া বাড়িতে তল্লাশি করে বাথরুম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের
নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের

মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা—এমন দাবি করেছে বেশ কয়েকটি Read more

রামগড়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রামগড়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলার রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে তানভীর হোসেন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ‎রবিবার Read more

চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!

টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। Read more

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

চট্টগ্রামে ইলিশ আহরণকারী হতদরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
চট্টগ্রামে ইলিশ আহরণকারী হতদরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৭ হাজারেরও বেশি নিবন্ধিত জেলে রয়েছে, যাদের মধ্যে প্রায় সবাই সমুদ্রগামী, যাদের জীবিকা একমাত্র মাছ আহরণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন