মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মেঘনাঘাট জোনাল বিক্রয় অফিস। রবিবার (১২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সরঞ্জাম জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খালিদ সাইফুল্লাহ। মোট ৫টি স্পটে অভিযান চালিয়ে ৩টি পয়েন্টে অবৈধ গ্যাসের সোর্স লাইন শনাক্ত করে কিলিং (বিচ্ছিন্ন) করা হয়।বালুয়াকান্দি এলাকায় একটি পরিত্যক্ত চুনা কারখানার অবৈধ সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়। একই এলাকায় একটি হোটেলের স্থাপনায় সরাসরি গ্যাস সংযোগ না পাওয়া গেলেও সোর্স লাইন থাকায় তা কেটে দেওয়া হয়। এছাড়া দুটি ড্রাইভার হোটেলে অবৈধ গ্যাস ব্যবহার শনাক্ত করে গ্যাস সরঞ্জাম জব্দ এবং সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে একটি হোটেল তালাবদ্ধ করে সিলগালা করা হয়েছে।অভিযানে ৫টি স্টার বার্নার, ১টি সিঙ্গেল বার্নার ও ১টি ডাবল বার্নার জব্দ করা হয়। মোট ১৯৫ ঘনফুট/ঘণ্টা গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ করা হয়েছে, যার ফলে দৈনিক প্রায় ৪০ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।তিতাস কতৃপক্ষ জানান,অভিযান চলাকালে সংশ্লিষ্ট কারখানা ও হোটেলের মালিকদের উপস্থিতি না থাকায় কোনো জরিমানা বা মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বন থেকে মো. শামীম (১০) নামের এক শিশুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার Read more

কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর Read more

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সবার Read more

‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’
‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’

সোমবারের পত্রিকার প্রধান শিরোনামে বাজেট সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। এবারের বাজেট যে অন্যান্য বছরের চাইতে আলাদা এমন চমকহীন সেই Read more

১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে Read more

ইসরায়েলি ধ্বংসযজ্ঞ তুলে ধরে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি কবি
ইসরায়েলি ধ্বংসযজ্ঞ তুলে ধরে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি কবি

মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত ‘গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের’ ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন