টেকনাফ সাগর উপকূলে ৩১৪টি বাচ্চা কাছিম অবমুক্তকক্সবাজারের টেকনাফ সাগর উপকূলে ৩১৪টি বাচ্চা কাছিম অবমুক্ত করেছে সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা।রবিবার (১২ এপ্রিল) সকালের দিকে বাচ্চা কাছিম গুলোকে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন কোডেক সংস্থার উখিয়া-টেকনাফে দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো.লিয়াকত আলী।তিনি সময়ের কন্ঠস্বরকে জানান, কোডেক পরিচালিত কমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারীতে মা কাছিমের ডিম থেকে জন্ম নেওয়া ৩১৪টি বাচ্চা কাছিম সাগরে অবমুক্ত করা হয়েছে। এ কার্যক্রমটি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সামুদ্রিক মা-কাছিম থেকে ১৫ হাজার ৩০৮টি ডিম সংগ্রহ করা হয়েছে এবং ৪ হাজার ৪৬৯টি বাচ্চা কাছিম সফলভাবে সাগরে অবমুক্ত করতে সক্ষম হয়েছে।এবিষয়ে বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর অভিমত প্রকাশ করে সময়ের কন্ঠস্বরকে জানান, প্রাকৃতিক দৃশ্যেঘেরা অপরুপ সৌন্দর্যের লীলাভুমি উখিয়া-টেকনাফের সাগর উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণ করার লক্ষ্যে এই মহতি কার্যক্রমকে বেগবান করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এসআর
Source: সময়ের কন্ঠস্বর
