সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে ঘটনাটি ঘটে।নিহত আরমান মিয়া উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রুপেশ্বর হাওরের জমির ধান তলিয়ে যায়। পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন। বাঁধ কাটার পর পানি বের হওয়ার একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। পরে ধসে পড়া অংশের মাটি সরাতে আজ রবিবার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ শুরু করে।দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাঁধে মাটি চাপায় এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, আমাদেরকে না জানিয়ে স্থানীয় লোকজন নিজেরাই বাঁধ কেটে দিয়েছে। বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া Read more

বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 
বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 

সৎ ও উন্নয়ন মূলক সাংবাদিকতা করতে গিয়ে কোথাও বাধার শিকার হলে সরাসরি আমাদের সহযোগীতা নিবেন। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে Read more

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা পালিয়েছেন: আইনজীবী
আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা পালিয়েছেন: আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ১৫ জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন, তাদের নির্দোষ বলে দাবি করে আসামিপক্ষের আইনজীবী Read more

ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান
ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট Read more

যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

যশোর প্রধান ডাকঘরের নৈশপ্রহরী রবিউল ইসলামের (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৬ মে) কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। Read more

আগামীকাল লন্ডনে তারেক রহমানের জনসভা
আগামীকাল লন্ডনে তারেক রহমানের জনসভা

আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন