রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় জনদুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সপ্তাহব্যাপী মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি  এ. বি. এম পারভেজ রেজার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।রবিবার (১২ এপ্রিল) বিকেলে ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, ইসলামপুরসহ পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারণে মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষা মৌসুমকে সামনে রেখে এ সমস্যা আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই স্থানীয় উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন সড়ক ও গলির ড্রেন পরিষ্কার করা হচ্ছে, জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে এবং মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে প্রচারণাও চালানো হচ্ছে।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রনি বলেন, ‘আমাদের এলাকায় অনেক দিন ধরেই ড্রেনগুলো পরিষ্কার করা হয়নি। ফলে পানি জমে থাকে এবং মশার বংশবিস্তার হয়। এই উদ্যোগটি খুবই সময়োপযোগী। নিয়মিত এমন কার্যক্রম হলে আমরা উপকৃত হবো।’এ বিষয়ে আয়োজক এ.বি.এম পারভেজ রেজা বলেন, ‘এলাকার মানুষ ধীরে ধীরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থার অবনতি এবং মশার উপদ্রব জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। জনস্বার্থের কথা বিবেচনা করেই আমি ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করেছি।’তিনি আরও বলেন, ‘শুধু সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে জনগণের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে অন্তত সাময়িকভাবে হলেও মশার উপদ্রব কমবে এবং এলাকার পরিবেশ কিছুটা উন্নত হবে। একই সঙ্গে তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪১ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস Read more

মব সৃষ্টি করে জেলেদের খাদ্য সহায়তা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মব সৃষ্টি করে জেলেদের খাদ্য সহায়তা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমরা নিবন্ধিত ও কার্ডধারী জেলে, সরকারি সহায়তার তালিকায় নামও এসেছে। কিন্তু অনুদান আনতে গিয়ে দেখি নাম কেটে দেওয়া হয়েছে তালিকা Read more

মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক
মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক

নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় শাস্তি পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড Read more

ঢাবির বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ কাজ শুরু শিগগিরই
ঢাবির বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ কাজ শুরু শিগগিরই

চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের Read more

হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় তারা হুশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন