আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্ভবত এটি হতে যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডনে সবশেষ জনসভা।জানা গেছে, বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে এই জনসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সবশেষ জনসভায় অংশ নিতে। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এর পর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু
ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু

ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি Read more

হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা
হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে কাতারের রাজধানী দোহায় চলমান Read more

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ Read more

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ
ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান টেনিস খেলোয়াড় জারিফ আবরার। বুধবার (১৫ Read more

বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার
বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার

রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের এক বৃদ্ধ। অত্নাহত্যার ১৪ দিনের মাথায় সোমবার সাকালে বাঘা Read more

খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮
খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

খাগড়াছড়ির রামগড়ে তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন