‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় তারা হুশিয়ার করে বলেন, হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হবে। দ্রুত হাদী হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।‎‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি করেন তারা। ‎বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদির হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।‎এ সময় হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। একই সাথে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।‎বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‎বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ‎তারা বলেন, ‘দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আরেকটা জুলাই হবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকুন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম
মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধন অনুষ্ঠানে Read more

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের
‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ Read more

ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৪ ডিসেম্বর) Read more

বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত Read more

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন