জ্বালানি সংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮ এফএম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ির পরিচালক মোঃ মশীহুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।হঠাৎ এ সিদ্ধান্তে উপকূলীয় অঞ্চলের অন্তত পাঁচ লক্ষাধিক শ্রোতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন কৃষক, জেলে, শ্রমজীবী ও সাধারণ মানুষ। আবহাওয়ার পূর্বাভাস, কৃষি পরামর্শ ও সচেতনতামূলক তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।জানা গেছে, ২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি রেডিও ৯৮.৮ এফএম-এর যাত্রা শুরু হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও অল্প সময়ের মধ্যে এটি কৃষক, জেলে ও উপকূলবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে সরকার এর সম্প্রসারণে নিজস্ব জমিতে দ্বিতল ভবন নির্মাণ করে, যা ২০২৩ সালে সম্পন্ন হয়।এই রেডিওর সম্প্রচারের আওতায় বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকার মানুষ নিয়মিত উপকৃত হয়ে আসছিলেন। কৃষকরা চাষাবাদের সিদ্ধান্ত এবং জেলেরা নদী ও সাগরে মাছ ধরতে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করতেন।তবে চলতি বছরের জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অবহেলা ও বরাদ্দ জটিলতার কারণে কার্যক্রমে ভাটা পড়ে। এর মধ্যেই হঠাৎ করে রেডিও বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।নাচনাপাড়া গ্রামের কৃষক মোঃ কামাল মোল্লা বলেন, “কৃষি রেডিও ছিল প্রান্তিক মানুষের তথ্যের প্রাণ। এখন এটি বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছি।শ্রোতা ময়নারানী বলেন, “রেডিওর অনুষ্ঠান ও বিনোদন খুব ভালো লাগত। কিন্তু ১০-১২ দিন ধরে কিছুই শুনতে পারছি না।কৃষক কামাল সিকদার জানান, “কৃষি রেডিওর তথ্য শুনে অনেক ফসল চাষ করেছি। এখন এটি বন্ধ থাকায় সমস্যায় পড়েছি।জেলে সাইদুল বয়াতি বলেন, “রেডিওর আবহাওয়ার খবর জেনে সাগরে যেতাম। এখন তা না থাকায় ঝুঁকি বাড়ছে।আমতলী কৃষি রেডিও স্টেশন ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাবিবুর রহমান জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ সাময়িকভাবে সম্প্রচার বন্ধ করেছে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, রেডিওটি পুনরায় চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে।কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক ফেরদৌসী ইয়াসমিন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পুনরায় চালু করা হবে।পরিচালক মোঃ মশীহুর রহমান আশ্বাস দিয়ে বলেন, অল্প সময়ের মধ্যেই কৃষি রেডিও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা
‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

‎খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমা (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মানিক্যাপাড়া Read more

দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

এবছর আরও দু’টি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
এবছর আরও দু’টি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছরে বেশ কিছুদিন লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অনেক বছর পর তারা এমন ছুটি উপভোগ করেছেন। এবার সেই তালিকায় Read more

স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!
স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বিদ্যালয়ের ওয়াশ Read more

চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে

চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি।প্রধান Read more

চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান
চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান

চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। সরকারের রাজস্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন