চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর নেটের আওতায় এনে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ন্যায্য কর সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও চাঁদপুর জেলায় ভ্যাট নিবন্ধন কার্যক্রম আরও জোরদার করা হবে।এ বিষয়ে চাঁদপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার শেখ শাহির আহম্মেদ বলেন, ‘গত ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক অভিযান ও যাচাই-বাছাই কার্যক্রমের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে।’তিনি আরও বলেন, ‘নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ধরন ও লেনদেন যাচাই করে যথাযথভাবে ভ্যাট নির্ধারণ করা হবে। ভ্যাট ব্যবস্থাপনা স্বচ্ছ ও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ
গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।রোববার (২৯ মার্চ) দিবাগত Read more

৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর
৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর

নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য Read more

একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান
একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়। তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক Read more

তেল সংকটে রোদে পুড়ছে চালকবিহীন মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেল সংকটে রোদে পুড়ছে চালকবিহীন মোটরসাইকেলের দীর্ঘ লাইন

রাস্তার পাশে দাঁড়িয়ে আছে চালকবিহীন দীর্ঘ মোটরসাইকেলের লাইন। পড়ছে তীব্র গরম আর রোদ। বাইকাররা রাস্তায় গাড়ি রেখে কেউ দোকানে, কেউ Read more

নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি Read more

বাগমারার সেই প্রতারক সাজেদুরের বিরুদ্ধে এবার অপহরণ মামলা
বাগমারার সেই প্রতারক সাজেদুরের বিরুদ্ধে এবার অপহরণ মামলা

রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন