গাজীপুরের পূবাইলে মাইক্রোবাস চাপায় আসমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই শিশু আহত হয়েছে।শনিবার (১১ এপ্রিল) দুপুরে গাজীপুরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আসমা আক্তার, পূবাইল করমতলা এলাকার যুবদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে দুই শিশু নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। এ সময় তারা মিরের বাজার রেলগেইট এলাকায় পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দেয়, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসমার। এ সময় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

টঙ্গীতে জাভান হোটেলে পুলিশের অভিযানে গ্রেফতার ৭
টঙ্গীতে জাভান হোটেলে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

গাজীপুরে টঙ্গীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) রাত ১১ টায় টঙ্গীর আমতলি এলাকায় জাভান হোটেলে Read more

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু
গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় Read more

বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় Read more

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে ইরান। বুধবার (০২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন