টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বৈশ্বিক আসরে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল।২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে প্রতিযোগিতার পূর্ণ সূচি প্রকাশ করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে।টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।এর আগে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বেঙ্গালুরুতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এ কারণে বিশ্বকাপ শুরুর প্রায় দশ দিন আগে অর্থাৎ ২৮ জানুয়ারি ভারত সফরে যাবে দল।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্বকাপের আগে দলকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই এই প্রস্তুতি ম্যাচগুলোর আয়োজন করা হয়েছে।এদিকে বিপিএল চলাকালে জাতীয় দলের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স বিভাগের সদস্য শাহরিয়ার নাফীস জানান, গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড পর্যবেক্ষণে একজন ফিজিও সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার ব্যবস্থাও করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!
বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক Read more

আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান
আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে Read more

নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ
নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ

নেপালে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল ড্র করেছে। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হলেও, শেষ পর্যন্ত তারা গোলের সুযোগ Read more

৩ দেশ থেকে ১ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার
৩ দেশ থেকে ১ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার

৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন