খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাতে আনুমানিক রাত ২টা ২০ মিনিটে বাজারের কাপড়ের গলিতে আগুনের সূত্রপাত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গলির ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হতে পারে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, রেডক্রিসেন্ট সদস্যরা ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়, জুতা ও সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।স্থানীয়দের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ব্যবসায়ী সমিতি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে দুই সিরিজেরই সূচিতে Read more

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (০৯ জুন) রাত Read more

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন