নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) ইমরান আহমেদ।  মৃত দুই শিশু সম্পর্কে আপন দুই ভাই। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে আদনানের বয়স দশ বছর ও আব্রাহামের বয়স সাত বছর।জানা গেছে, আদনান ও আব্রাহাম কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। পরিবারটি গত চার বছর ধরে সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের খান বাড়ির নিজাম খানের বাড়িতে ভাড়া থাকেন। দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।ঘটনার প্রত্যক্ষদর্শী কিশোর রনি হোসেন ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দ্মসময় দুই ভাই আদনান ও আব্রাহাম তাদের বাসার পাশে খান বাড়ির পুকুরপাড়ে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে তাদের ফুটবলটি পুকুরে পড়ে যায়। পরে দুই ভাই আদনান ও আব্রাহাম মিলে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে একে একে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করেন।এরপর স্থানীয় একটি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।মৃত দুই ভাই আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে এক মাদ্রাসায় লেখাপড়া করতেন। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে চাকরি করেন বলে জানা গেছে।দুই ছেলের মৃত্যুতে শোকে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন মৃতদের বাবা জিয়াউর রহমান। অশ্রুজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার দুই ছেলে ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। আমরা আমার দিমুই ছেলের লাশ আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে জানাজা ও দাফন করব।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা Read more

উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩
উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

ভিডিও বানাতে গিয়ে হাতির আক্রমণে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
ভিডিও বানাতে গিয়ে হাতির আক্রমণে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত Read more

এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা
এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা

চারপাশে শষ্য খেত, তার মাঝখানে কমিউনিটি ক্লিনিক। নির্মাণের পর থেকেই নেই কোন সংযোগ সড়ক। এমনি চিত্র দেখা গিয়েছে জামালপুরের সরিষাবাড়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন