যশোরে ব্রিজ থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেওয়ার পর জিহাদ হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলায় এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের উজির আলীর ছেলে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা রাত ৮টা পর্যন্ত তল্লাশি চালিয়েও উদ্ধারে ব্যর্থ হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে ফের অভিযান শুরু হবে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে যায় জিহাদ। এ সময় ব্রিজ থেকে নদের পানিতে ঝাঁপ দিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন খুঁজতে থাকে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, খুলনার ডুবুরি দল উদ্ধারে আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু তার সন্ধান মেলেনি। রাত ৮টায় উদ্ধার অভিযান আপাতত শেষ করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ফের অভিযান শুরু করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড
বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

বরিশাল নগরীতে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাসুম হাওলাদার নামে এক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে Read more

যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি
যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ মানেই গৌরব, ঐতিহ্য আর শ্রেষ্ঠত্বের প্রতীক। ইতালি যাদের ‘আজ্জুরি’ নামে ডাকা হয় তাদের জন্য Read more

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ আজ যত খেলা (২৮ জুলাই, ২০২৫)
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ আজ যত খেলা (২৮ জুলাই, ২০২৫)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া আগামীকাল ভোরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া পঞ্চম Read more

চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অস্ত্রধারী আবুল হোসেন।রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?

তিন দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ২০ শতাংশ। এ হ্রাসের Read more

১২ আগস্ট: নামাজের সময়সূচি
১২ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৮ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৭ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন