দীর্ঘ নয় বছর ধরে একসাথে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ।এই নয় বছরে রোনালদো-ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু একটাই। কবে বিয়ে করছেন এই তারকা জুটি? রোনালদো-ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অবশেষে ভক্তদের সকল কল্পনা-জল্পনার অবসান ঘটছে। সম্প্রতি ডায়মণ্ডের দামি আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। প্রস্তাবে সাড়াও দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনা।গত ১২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন জর্জিনা। শেয়ার করা একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, আঙুলে জ্বলজ্বল করছে একটি বিশাল হীরার আংটি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।’এঘটনার পর আবারও আলোচনায় এসেছে রোনালদো–জর্জিনা জুটির বিয়ের বিষয়টি। যদিও বিয়ের নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। পর্তুগিজ সুপারস্টার কিংবা আর্জেন্টাইন মডেল কেউই এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি।   তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান দিয়েছেন কিছু গোপন খবর। শুধু কবে বিয়ে হবে তা–ই নয়, কোথায় হবে সেই অনুষ্ঠান আর রোনালদো প্রস্তাব দেওয়ার সময় জর্জিনাকে কী কী উপহার দিয়েছেন—সবই জানিয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গুজমান বলেন, ‘রোনালদো শুধু আংটি দেননি। দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি (যার মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক (দাম ৩০ হাজার ইউরোর বেশি)।’বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে গুজমান বলেছেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিস্টিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন।’আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ধারণা করা হচ্ছে উক্ত টুর্নামেন্টের পরই অবসরের ঘোষণা দিবেন ‘সিআর সেভেন’। এরপর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন রোনালদো। গুজমান বলেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে।’বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়ে গুজমান জানান, যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙামাটিতে গাঁজাসহ আটক ২
রাঙামাটিতে গাঁজাসহ আটক ২

রাঙ্গামাটিতে দেড় কেজি  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙামাটি জেলা ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর আড়াই টার দিকে রাঙামাটি Read more

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি Read more

স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর Read more

এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন
এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন

সারাদেশে এপ্রিল মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হয়েছে। এরমধ্যে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড Read more

জমেনি ‘তাণ্ডব’-এর প্রথম গান, বলছেন দর্শক
জমেনি ‘তাণ্ডব’-এর প্রথম গান, বলছেন দর্শক

অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো ঘোষণা ছাড়া অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান। ‘লিচুর বাগানে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম Read more

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন