সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় মাদক আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতের প্রায় ১ কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার কারবালার টুক গ্রামের বাসিন্দাবিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সালেহ আহমেদ জয়ধরের মৃত্যু হয়।পরে সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) তার মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।স্থানীয় সূত্রে বিজিবি জানায়, নিহতসহ তিনজনই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার চোরাচালান কাজের সঙ্গে জড়িত ছিলেন।সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, মাদক আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের বন্দুকের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতসহ তিনজনই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার চোরাচালান কাজের সঙ্গে জড়িত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল জকসু নির্বাচন
আগামীকাল জকসু নির্বাচন

জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রূপান্তরের পর প্রথমবারের মতন আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Read more

ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা
ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা

সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন– এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার Read more

দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে আজ রবিবার (৪ জানুয়ারি) স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১ জানুয়ারি Read more

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে
গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌবহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন