হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটির জেরে শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের দুইটি গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ এবং পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বরাতে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের দুইটি অংশের (নূর হোসেন এবং এক্সটেনশন) ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট সংলগ্ন রাস্তায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা বাগবিতন্ডায় রূপ নেয় এবং ওই দুই শিক্ষার্থীর সাথে আরও শিক্ষার্থী জড়িয়ে পড়ে।এরপর তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিক্ষকদের উপস্থিতিতেই শিক্ষার্থীরা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় হামলাকারী শিক্ষার্থীদের মাথায় হেলমেট, হাতে লাঠি দেখা যায়। প্রায় ঘন্টাখানেক সংঘর্ষের পর এক্সটেনশন হলের শিক্ষার্থীরা নিজ হলে ঢুকে পড়ে এবং হলগেটে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের অন্য পক্ষ এসময় হলের টিভিরুমে জানালার গ্লাস এবং নামফলক ভাংচুর করে। এসময় প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা হলের সামনে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ৪ টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওআন বলেন, পুরোটা সময় আমরা ঘটনাস্থলে ছিলাম এবং শেষরাতের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। দুই পক্ষকে নিয়েই উপাচার্য স্যারের সাথে আজকে মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত হবে এ ঘটনায় পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে
আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন Read more

পাবনায় অনিয়মের দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
পাবনায় অনিয়মের দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

পাবনার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক হোটেলসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার Read more

নিখোঁজের দুইদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা ওরফে হানজালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বুধবার Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ এসে যায় বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন