ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে তার সহকর্মী ও অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অনেক ‘অদেখা’ ও অবহেলিত বিষয়গুলো জনসমক্ষে উঠে এসেছে, শোবিজ অঙ্গনের তারকা ও ভক্তরা সামাজিকমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন।এই পরিস্থিতিতে পূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন কনীনিকা ব্যানার্জি। অভিনেত্রী কনীনিকা জানান আট বছর আগে তার মেয়ে কিয়া যখন গর্ভে তখন এরা তাকে তিন মাসের পেমেন্ট দেয়নি। স্পেশাল কমিটি বসিয়ে তাকে বলা হয়েছিল এক টাকাও দেওয়া হবে না। তিন মাস খাটার পরও তারা কনীনিকার টাকা দেয়নি। তাকে মামলা করতে বলা হয়েছিল কিন্তু তিনি করতে পারেননি কারণ তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক জটিলতা বাড়ছিল এবং অভাব কাকে বলে তা তিনি বাচ্চা পেটে নিয়ে দেখেছেন। তিনি সব ভুলে গিয়েছিলেন কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল যা তিনি মেনে নিতে পারছেন না।কনীনিকা ব্যানার্জি কার কাছে পারিশ্রমিক পান তা তার বক্তব্যে উল্লেখ করেননি। মূলত এরপরই প্রশ্ন উঠেছে তবে কি ম্যাজিক মোমেন্টসের কাছে টাকা পান এই অভিনেত্রী। পাশাপাশি নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন মুখে নাম না নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও লীনাকেই বিঁধেছেন কনীনিকা।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
