ইউক্রেনীয় বাহিনীর ওপর নজিরবিহীন অভিযান চালানোর তথ্য জানিয়েছে রাশিয়া। বিশেষ এই অভিযানে ইউক্রেনের ১ হাজার ১৯৫ জন সেনা নিহতের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। তাসের খবরে বলা হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে জাপোরোঝিয়ে অঞ্চলের মালায়া, খেরসন অঞ্চলের বেশ কয়েকটি শহরসহ বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় সমরাস্ত্র ও একাধিক আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ওপর হামলা চালায় রুশ বাহিনী।হামলায় ইউক্রেনের উত্তরের এলাকায় ১৫৫ জন, পশ্চিম যুদ্ধক্ষেত্রের এলাকায় ২৩০ জনেরও বেশি, দক্ষিণ যুদ্ধক্ষেত্রের এলাকায় ১২৫ জন, কেন্দ্রে ৪৫০ জনেরও বেশি, পূর্ব যুদ্ধক্ষেত্রের এলাকায় ১৯০ জন এবং ডনেপ্রের যুদ্ধক্ষেত্রে ৪৫ জনেরও বেশি সেনা সদস্যকে হারিয়েছে কিয়েভ।উত্তর, পশ্চিম এবং দক্ষিণ যুদ্ধক্ষেত্রের ইউনিটগুলোতে বহু সমরাস্ত্র, বিমান বাহিনীর বিগ্রেড এবং অ্যাটাক রেজিমেন্টের সদস্যের ওপর আঘাত করা হয়েছে। খারকভ অঞ্চলের গাতিশে এবং ভোলচানস্ক বসতি এলাকায় দুটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ইউনিটেও হামলা চালায় রুশ বাহিনী। হামলায় ইউক্রেন একটি সাঁজোয়া যুদ্ধযান, তিনটি মোটরযান, চারটি আর্টিলারি এবং একটি গোলাবারুদ ডিপো হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনী।প্রতিবেদনে আরও বলা হয়, দোনেস্কের কোরোভি ইয়ার, কার্পোভকা এবং টরস্কয়ের বসতি এলাকায় দুটি ইউক্রেনীয় যান্ত্রিক ব্রিগেড, অ্যাসল্ট ব্রিগেড, একটি এয়ারমোবাইল ব্রিগেড এবং দুটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ওপর আক্রমণ করেছে রুশ সেনারা। এতে ২টি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে ইউক্রেন। এছাড়া ইউক্রেনের  ১৮টি মোটরযান এবং ২টি ফিল্ড আর্টিলারি,একটি মার্কিন-নির্মিত কাউন্টার-ব্যাটারি স্টেশন, দুটি ইলেকট্রনিক যুদ্ধযান স্টেশন এবং সাতটি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে।ইউক্রেনের পূর্বে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর তিনটি সাঁজোয়া যুদ্ধযান, ১২টি মোটরযান এবং তিনটি কামান ধ্বংস করারও দাবি করেছে মস্কো। এছাড়া, অঞ্চলের আরও ভেতরে গিয়ে চারটি সাঁজোয়া যুদ্ধযান, ১১টি মোটরযান, একটি ফিল্ড আর্টিলারি ও একটি মার্কিন-নির্মিত কাউন্টার-ব্যাটারি স্টেশন ধ্বংস করেছে রুশ বাহিনী। জাপোরোজিয়ে অঞ্চলের মালায়াতেও নজিরবিহীন হামলায় ইউক্রেনীয় বাহিনীর বহু সমরাস্ত্র ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে আলোচনা সভা, কেক কাটা Read more

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আজহারকে Read more

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ
এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত
সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেন ৩টি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি Read more

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত Read more

গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন
গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন

গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিনের জন্য স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। ২০২৪ সালে অবস্থাটা আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন