ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া যুদ্ধের পর প্রথমবারের মতো সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান প্রতিশোধ হিসেবে সৌদিসহ উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালায়। এতে টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোতে। পরবর্তীতে বাণিজ্যিক অবকাঠামোতেও হামলা চালায় তেহরান।টেলি আলাপের ব্যাপারে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, উত্তেজনা কমানোর উপায় এবং বর্তমান পরিস্থিতির সার্বিক অগ্রগতি নিয়ে ফোনে আলোচনা হয়েছে।”গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয়। এরপর দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসতে সম্মত হন। এ আলোচনাটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।এ আলোচনায় যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।এক্স বার্তায় মোঘাদাম জানান, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণের সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার বিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ
নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ

নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে বহুতল Read more

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা চায় লেবানন
ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা চায় লেবানন

লেবাননের সরকার সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে। আলজাজিরার লেবানন সংবাদদাতাদের সূত্রে এ তথ্য জানা গেছে। গত ছয় সপ্তাহে লেবাননের Read more

এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা
এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা

ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত কোবরা সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছেন বলে Read more

জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু
জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে প্রাণ হারিয়েছেন আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী। বুধবার Read more

আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যা করলো ইরান
ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যা করলো ইরান

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ৬ সদস্যকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, তীব্র গোলাগুলিতে ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন