জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দুটি বিল পাস হয়েছে।পাশাপাশি ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনঃপ্রচলনের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসব বিল পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বিলগুলো উত্থাপন করেন।সকালের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে যেসব বিল পাস হয়, সেগুলো হলো— ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬’, ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০২৬’, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬’।অন্যদিকে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং একই অধ্যাদেশ রহিত করে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস করা হয়।এছাড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা
ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান Read more

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার Read more

কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার Read more

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ৪ দিনের তীব্র সামরিক যুদ্ধের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামের অনেক বাসিন্দা পাকিস্তানের Read more

বাড়তে পারে সিগারেটের দাম
বাড়তে পারে সিগারেটের দাম

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সেমাবার (০৩ জুন) অর্থ উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন