নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট (ওয়েস্টেজ) ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত ফতুল্লা মডেল থানার এনায়েতনগরের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, এনায়েতনগর বিএনপি নেতা মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩) এবং স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)। এর মধ্যে রাকিব কাঁধে গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট মালামাল নামানো ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ থেকে  সংঘর্ষে রূপ নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং সশস্ত্র লোকজন একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ত্যাগ করেন।এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা অভিযোগ করেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের অনুসারীরা ঘটনাস্থলে গেলে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন ও জসিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে
ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে

অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। যাঁরা নিয়মিত মাছ-মাংস খেয়ে থাকেন, তাঁদের ইউরিক অ্যাসিড বাড়ার Read more

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি Read more

সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত Read more

ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ
ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি বাঙ্কার নির্মাণ করেছে। গত শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমানা Read more

সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাইনাদী Read more

গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ
গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ' ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন