ঈদ উল আযহার (কোরবানির) বাকি আর মাত্র দুইদিন। তবে এখনো বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের মনে করছেন আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার জমজমাট হবে বেচা বিক্রি ।তবে এখন হাটে  ক্রেতা যাও আসছেন তারা বেশির ভাগই দেখছেন কিন্তু কিনছেন না। বিক্রেতারা বলছেন বৃহস্পতিবারের আগে কুরবানীর হাট জমার কোন লক্ষণ নেই বললেই চলে। এর পেছনে অথচ বেশ কিছু যুক্তি দেখাচ্ছেন তারা।দূর দূরান্ত থেকে আসা বিক্রেতাদের দাবী, শহরের যারা কুরবানী দেবেন তারা একদিন আগে পশু কিনবেন। কারণ জায়গা সংকটের কারণে অধিকাংশরাই দেরীতে কুরবানীর পশু ক্রয় করে থাকেন। অপর যে কারণটি সেটি হলো কম দামের আশা। বেশির ভাগ ক্রেতাদের ধারণা ঈদের আগের দিন কম দামে পশু পাওয়া যেতে পারে।শেষ সময় বিক্রেতারা যে দাম পাবেন সেই দামেই ছাড়তে বাধ্য হবেন। এ সুযোগটি ধরার অপেক্ষায় আছেন অনেক ক্রেতা। এছাড়া গেলোবারের চেয়ে এবার কুরবানী অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে।এর পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটি হলো দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। ক্ষমতামলে বেশিরভাগ আওয়ামী লীগের নেতারা অবৈধ টাকায় ফুলে-ফেপে উঠেছেন। তারা এত বছর অন্তত লোক দেখানোর জন্য হলেও একাধিক গরু কিনতেন কুরবানীতে। কিন্তু সরকার পতনের পর ৭০ শতাংশ টাকাওয়ালা আওয়ামী লীগ নেতারা পলাতক। এতে করে এবার কুরবানীর সংখ্যা কমবে। যদিও অনেকে মনে করেন পলাতক থাকার ওপর কুরবানীর কোন বিষয় জড়িত নেই। যারা কুরবানী দেওয়ার তারা ঠিকই দেবেন।বরিশালের সবচেয়ে বড় চরমোনাই পশুর হাট গতকাল (৩ জুন) মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সরেজমিনে এদিন বিকেলে গিয়ে সেখানে পর্যান্ত সংখ্যক গরু ও ছাগলের উপস্থিতি দেখা গেলেও ক্রেতা ছিলো হাতেগোনা। প্রথমদিনে শতাধিক গরু বিক্রি হয়েছে।হাটের ব্যবস্থাপনায় যারা আছেন তারা বলছেন বৃহস্পতিবার থেকে এখানে বিক্রি জমজমাট হবে।ঈদের আগের দিন এ বাজারে পা ফেলানোরও জায়গা থাকবেনা। প্রতিবছর এ বাজারটি সবচেয়ে জমজমাট হয়। এর কারণ হলো এখান থেকে দশ লাখ টাকার গরু কিনলেও খাজনা একশ টাকা আর এক লাখ টাকায় কিনলেও একশ। প্রতিটি ছাগলের বিপরীতে খাজনা মাত্র ৫০ টাকা। এতবড় একটি সুযোগ থাকার জন্যই অধিকাংশ ক্রেতাদের পছন্দ চরমোনাই গরুরহাট। এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।কুষ্টিয়া থেকে ১৮টি গরু নিয়ে এসেছেন মোবারক হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি গত সোমবার রাতে এসে এ হাটে পৌছান। তিনি যে সবচেয়ে বড় গরুটি এনেছেন তার দাম হাকা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা।তবে গতকাল মঙ্গলবারের প্রথম হাটে একটিও বিক্রি করতে পারেননি। তার আশা শুক্রবারের মধ্যে সব গরু বিক্রি হয়ে যাবে।গতকাল বিকেলে চরমোনাই গিয়ে দেখা গেছে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিল মাঠে প্রতি বছরের মত এবছরও প্রচুর গরু বিক্রির জন্য আনা হলেও বিক্রেতারা দেখা পাচ্ছেনা ক্রেতাদের।একই ভাবে নগরীর বাঘিয়া, কালিজিরা ও দপদপিয়া ব্রীজ ঢালে এবং সোনামিয়ার পোল এলাকায় হাটে পশু ক্রেনার ক্রেতা তেমন নেই বলেই চলে। ক্রেতারা এসে দাম দেখে চলে যাচ্ছেন। কিছু কিছু ক্রেতারা কিনতেও শুরু করেছেন।এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বিক্রেতারা এসেছেন। বেশিরভাগ ক্রেতারা খুঁজছেন দেশী গরু। যার মূল্য ৭০ থেকে এক লাখ ১০ হাজার টাকা পর্যন্ত। স্থানীয় গবাদী পশুর মাধ্যমে চাহিদা মিটলেও কুরবানির সংখ্যা আগের বছরের চেয়ে কমছে বলে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিসংখ্যানে বলা হয়েছে। ফলে এবার প্রায় ৩ লাখ ৯৫ হাজার কুরবানির পরে ৬০ হাজারেরও বেশী পশু উদ্বৃত্ত থাকছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।অধিদপ্তরের পরিসংখ্যানে গত বছর বরিশাল অঞ্চলে ‘নিরাপদ গবাদিপশুর মাংস উৎপাদনে কুরবানিযোগ্য গবাদিপশুর প্রাপ্যতা’ ছিল ৪ লাখ ৪৯ হাজার ৪৫৪টি। সম্ভাব্য কুরবানির সংখ্যা ছিল ৪ লাখ ২৮ হাজার। সেখানে চলতি বছর কুরবানির পশুর সংখ্যা মাত্র সাড়ে ৫ হাজারের মত বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৫৫ হাজার ৫৩’তে উন্নীত হয়েছে।স্থানীয় ভাবে পশুর মাধ্যমে চাহিদা মিটিয়ে বিপুল সংখ্যক গরু, ছাগল, খাশি, ভেড়া ও মহিষ উদ্বৃত্ত থাকলেও গবাদি পশুর দাম নিয়ে উদ্বেগ আছে ক্রেতাদের মাঝে। যদিও সোমবার পর্যন্ত পশুর হাটগুলো ভালভাবে জমে না ওঠায় দাম নিয়ে বাস্তব কিছু বোঝা যাচ্ছিল না। গেলো বছর পশুর দাম অন্তত ১৫-২০ ভাগ বৃদ্ধি পেলেও এবার পরিস্থিতির ওপর নজর রাখছেন বাজার পর্যবেক্ষকরা।২০২০ সালে বরিশালে ৪ লাখ ৯৫ হাজার পশু কুরবানি হলেও ২০২১ সালে তা ৪ লাখ ৬১ হাজারে হ্রাস পায়।  তবে ২০২২ সালে পশু কুরবানির সংখ্যা প্রায়  ৪ লাখ ৯৯ হাজারে উন্নীত হয়।২০২৩ সালে সম্ভাব্য পশু কুরবানির সংখ্যা প্রায় ১ লাখ হ্রাস পেয়ে ৪ লাখ ২৪৭-এ নেমে আসে বলে প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেবে বলা হয়েছে। সে হিসেবে ২০২৩ সালে প্রায় ৫০ হাজার পশু উদ্বৃত্তের পরে গত বছর কুরবানির পশুর সংখ্যা  ছিল ৪ লাখ ৪৯ হাজার ৪৫৪ টি।তবে আসন্ন ঈদ উল আজহায় বরিশালে গত বছরের চেয়ে প্রায় ৩৫ হাজার কম পশু কুরবানির সম্ভাব্য প্রাক্কলন করে মোট চাহিদা নিরুপন করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫২২টি।যা ২০২১ সালের পরে সর্বনিম্ন। প্রাণিসম্পদ অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী এবার গত বছরের তুলনায় বরিশালে কুরবানির পশুর সংখ্যা সাড়ে ৬ হাজারের মত বাড়লেও বিগত বছরগুলোর তুলনায় হ্রাস পেতে পারে।তবে পশুর দাম আগের বছরগুলোর তুলনায় কমার কথা বলতে পারছেন না বাজার পর্যবেক্ষকরা। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিসংখ্যানের বাইরেও বরিশাল অঞ্চলে গৃহস্থ পর্যায়ে আরো লক্ষাধিক গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী বরিশাল অঞ্চলে খামার পর্যায়ে ৩ লাখ ১৬ হাজারেরও বেশী গাভী, ষাড় ও বলদ সহ ২৬ লাখ ২০ হাজার গবাদি পশু এবং ২ লাখ ৮৬ হাজার মহিষ ও প্রায় ১১ লাখ ছাগল ছাড়াও ৭৭ হাজারের মত ভেড়া রয়েছে খামার ও গৃহস্থ পর্যায়ে। গো-খাদ্যের মূল্য বৃদ্ধি সহ পরিবহন ব্যায় এবং শ্রমিকদের লাগামহীন মজুরী বৃদ্ধির বিরুপ প্রভাব পড়ছে  পশুর দামের ক্ষেত্রেও।বরিশালের চরাঞ্চল সহ মূল ভূ-খন্ড থেকে বছরজুড়েই বিপুল সংখ্যক বকনা বাছুর কুষ্টিয়া, মেহরপুর সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসমূহে মোটাতাজাকরণের জন্য নিয়ে যাওয়া হয়।বছর ঘুরে সেসব গরুর একটি অংশই আবার এ অঞ্চলের কুরবানির পশুর হাটে ফিরে আসছে বিক্রীর জন্য।এবারো বরিশাল অঞ্চলে প্রায় ৩শ’ পাশুর হাট বসছে। ৩ জুন থেকে ৬ জুন রাত পর্যন্ত এ অঞ্চলের প্রায় ৩শ’ পশুর হাটেই পশু বিক্রী জমজমাট থাকবে। এর বাইরে বরিশালে বেশ কিছু আধা নিবিড় ও আধুনিক খামারি খামার থেকেই পশু বিক্রীর লক্ষ্যে প্রচারনা শুরু করেছেন আরো আগেই।এছাড়াও বরিশাল নগরীসহ জেলায় স্থায়ী ও অস্থায়ী ৯৩ টি হাটে পশু বিক্রি শুরু হয়েছে। এসব হাটের জন্য ৩১ টি ভেটেনারি মেডিকেল টিম কাজ করবে বলে প্রানী সম্পদ দপ্তর জানিয়েছে। নগরীর চারটি হাটে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের চারটি টিম কাজ করবে।বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, হাটে মানসম্মত পশু নিশ্চিত করতে দুটি হাটের জন্য একটি করে টিম ইতিমধ্যে কাজ শুরু দিয়েছে।বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুচিকান্ত হাজং জানিয়েছেন, হাটগুলো পশু, ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা এবং মহানগর পুলিশ। প্রতিটি হাটেই পুলিশের কট্রোল রুম খোলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু
বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও Read more

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল

দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে Read more

ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক
ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রোকিউরমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জানুয়ারি Read more

পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অনেক Read more

কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় মাদকের জেরে মহরম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন