ইরানে সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হচ্ছি। এটি হবে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি। সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে আজ রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত শর্তসাপেক্ষ—ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। এ শর্তে আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি।এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, আমরা ইতোমধ্যে আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি, এবং তা অতিক্রমও করেছি। একই সঙ্গে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি এবং মধ্যপ্রাচ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তির পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি।তিনি আরও লেখেন, ইরানের পক্ষ থেকে আমরা একটি ১০ দফা প্রস্তাব পেয়েছি, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের বেশির ভাগ বিরোধপূর্ণ বিষয়েও ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত ও কার্যকর করার সুযোগ করে দেবে বলে আমরা আশা করছি।ট্রাম্পের এই ঘোষণাটি আসে তার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক এক ঘণ্টা আগে।এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য। একই সঙ্গে এই সময় ইরানকে হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। শাহবাজের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা আশাব্যঞ্জক এবং তার যৌক্তিক ফলাফলের জন্য সময় দেয়া প্রয়োজন।মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা জোরালো ও ধারাবাহিকভাবে এগোচ্ছে। অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।শাহবাজ শরিফ তেহরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে ওই দুই সপ্তাহ হরমুজ প্রণালি খোলা রাখার কথাও জানিয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সর্বত্র যুদ্ধবিরতি পালন করার আহ্বান জানাচ্ছি। এতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি সম্ভব হতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ পেট্রোল মজুদ, দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা
নেত্রকোনায় অবৈধ পেট্রোল মজুদ, দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে এক দোকানিকে ৪০ হাজার টাকা Read more

সাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই হতে পারে বজ্রসহ বৃষ্টি। সেইসঙ্গে সারা দেশের কোথাও Read more

ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা
ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা

দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে ভুয়া দূতাবাসের পরে এবারে ভুয়া 'পুলিশ অফিস'-এর সন্ধান পেয়েছে পুলিশ। এরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এদের 'মাথা' Read more

শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান
যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান

অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ (কার্গো) ইসরায়েলে পৌঁছেছে।  বৃহস্পতিবার (১৯ জুন) এসব বিমান দেশটিতে পৌঁছেছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন