মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেকোনো ধরনের সামরিক বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির আদর্শ ও বিশ্বাসের জয় নিশ্চিত। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এই পাল্টা বার্তা দেন।আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৩৯ মিনিটে দেওয়া পোস্টে ইসমাইল বাকি লেখেন, “কোনো সৎ উদ্দেশ্য নিয়ে যখন একটি সভ্য জাতি অগ্রসর হয়, তখন তাদের সংস্কৃতি, যুক্তি এবং বিশ্বাসের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য।” তিনি আরও যোগ করেন, ইরান এমন একটি জাতি যারা সত্যের ওপর বিশ্বাস রাখে এবং নিজেদের অধিকার আদায়ে সর্বশক্তি নিয়োগ করতে দ্বিধা করবে না।এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানকে চূড়ান্ত হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না।” তিনি আরও উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে এমনটা না চাইলেও পরিস্থিতি সম্ভবত সেদিকেই গড়াচ্ছে।ট্রাম্পের এই হুমকির পর ইরানের সামরিক বাহিনী ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক কিংবা কোনো অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে তাৎক্ষণিকভাবে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম যুদ্ধ আতঙ্ক বিরাজ করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই পক্ষই এখন চূড়ান্ত সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে অবস্থান করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। Read more

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, Read more

শেকৃবি ডিবেটিং সোসাইটির সভাপতি ওয়াসিউল, সাধারণ সম্পাদক জাহিদ
শেকৃবি ডিবেটিং সোসাইটির সভাপতি ওয়াসিউল, সাধারণ সম্পাদক জাহিদ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন শেকৃবি ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক  নিহতের পরিচয় পাওয়া যায়নি। রোববার Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

কৃষকের সাড়ে ৬ হাজার মণ ধান লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
কৃষকের সাড়ে ৬ হাজার মণ ধান লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কৃষকের জমি থেকে সাড়ে ৬ হাজার মণ বোরো ধান লুট ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন