ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন না পেরোতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর ফলে যাত্রার মাঝপথেই বিমানটি ফিরে গেছে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট থেকে এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর আন্দামান সাগরের ওপর দিয়ে ঘুরে ফের ফুকেট দ্বীপে ফিরে এসে জরুরি অবতরণ করে।থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনের ১৫৬ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।এই ঘটনার মাত্র একদিন আগে গুজরাটে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট দুর্ঘটনায় ২৪১ আরোহী নিহত হন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিরোপার লড়াইয়ে টানা চতুর্থবার মুখোমুখি রিয়াল-বার্সা
শিরোপার লড়াইয়ে টানা চতুর্থবার মুখোমুখি রিয়াল-বার্সা

নতুন বছরের শুরুতেই আবারও মুখোমুখি ক্লাব ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচটি যে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ Read more

চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে Read more

ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক
ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক

ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এ হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। এতে এখন Read more

তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা
তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা

কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা এখনো হোটেলেই অবস্থান করছেন। তবে সকালে সার্জিস আলম ও তার স্ত্রী গাড়ী যোগে ঘুরতে Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ Read more

নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক
নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন শততম টেস্ট। নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়োজিত হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন