ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের অভিযোগে ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গত ৬ দিনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। এই ফিলিং স্টেশনটির মালিক গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হক।ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানকালে ডিপোর সরবরাহকৃত তেলের চালানের সাথে ফিলিং স্টেশনের মজুদ খতিয়ে দেখা হয়।নথিপত্র অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভৈরব বাজার ডিপো থেকে কয়েক দফায় মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করে, তারা মাত্র ৯ হাজার লিটার তেল পেয়েছে। বাকি প্রায় ৫০ হাজার লিটার তেলের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফায় তেল অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।জ্বালানি মজুদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে আটক করা হয়। রিফাত উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির ছেলে।এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম জানান, নিয়মিত মামলা রুজু করা হয়েছে, পাম্পের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই ফিলিং স্টেশনে তেল সংকটের কথা বলে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো, অথচ পেছনের দরজা দিয়ে চড়া দামে তেল বিক্রি করা হতো।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে ইজারা নিয়ে সংঘর্ষ, মানববন্ধনে কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা
ঈশ্বরদীতে ইজারা নিয়ে সংঘর্ষ, মানববন্ধনে কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

পাবনার ঈশ্বরদীতে পদ্মনদীর নৌ চ্যানেলের ইজারা দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবক। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে Read more

জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা
জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা

টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় কামরুজ্জামান জীবন (২৭) হত্যাকাণ্ডের এক মাস পার হলেও প্রধান আসামি সুজন এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এই Read more

মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

পত্রিকা: ‘জুলাই সনদ: যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা’
পত্রিকা: ‘জুলাই সনদ: যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা’

জুলাই সনদের তিনটি ইস্যুতে বিএনপি ও সমমনা জোটের দলগুলো ছাড় দিতে রাজি নয়। এ নিয়ে বাংলাদেশের একাধিক সংবাদপত্রে খবর প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন