ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত আরিফ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার নসু হাওলাদারের ছেলে। তিনি হাসপাতাল সংলগ্ন এলাকার অ্যাপোলা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন বলে জানা গেছে।জানা গেছে, ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা। গেল দু’দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে পানি আনতে ভবনের নিচে গেলে অভিযুক্ত আরিফ তাকে দ্রুত ডাক্তার দেখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।এদিকে ঘটনা পর অভিযুক্ত আরিফ দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে আটক করেন। আটকের পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ওই নারী একটি মারামারির ঘটনায় আহত হয়ে ২-৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকালে ওই নারীর সঙ্গে এঘটনা ঘটে, যা অত্যান্ত দুঃখজনক। অভিযুক্ত যুবককে আটকের পর পুলিশে দেওয়া হয়েছে।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘে বাংলাতে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘে বাংলাতে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলাতে ভাষণ দিতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯টার Read more

এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি
এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি

রাজপরিবারের সঙ্গে সমঝোতার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রিন্স হ্যারি। যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে হারের পর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডিউক Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া Read more

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে।রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী Read more

জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত, শিগগিরই যাবে রাজনৈতিক দলের কাছে
জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত, শিগগিরই যাবে রাজনৈতিক দলের কাছে

শিগগির জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় Read more

নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের
নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের

সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ব্রাজিলিয়ান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন