কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে প্রবেশ করলেই চোখে পড়ে ফুটপাতজুড়ে সাজানো ছোট ছোট দোকান। রঙিন পোশাক, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আর স্বল্পমূল্যের নানা পণ্য নিয়ে বসে আছেন অসংখ্য হকার। এদের বেশিরভাগই ছিন্নমূল মানুষ। নিম্ন আয়ের মানুষের কাছে এসব দোকানই সাশ্রয়ী কেনাকাটার একমাত্র ভরসা। কিন্তু এই জীবিকার পথটিই এখন তাদের জন্য অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।নগরীর রাস্তার দুই পাশ ও ড্রেনের ওপর দোকান বসানোর কারণে নিয়মিতই সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের মুখে পড়তে হয় এসব হকারকে। উচ্ছেদের পর তাদের সামনে আর কোনো বিকল্প থাকে না। দিন এনে দিন খাওয়া এসব মানুষের পরিবার তখন পড়ে যায় চরম দুর্ভোগে। কোথায় যাবে, কিভাবে বাঁচবে সেই প্রশ্নই তাদের প্রতিদিন তাড়িয়ে বেড়ায়।হকারদের দাবি, বহু বছর ধরে তারা পুনর্বাসনের আশ্বাস পেয়ে আসছেন, কিন্তু বাস্তবে কোনো স্থায়ী সমাধান মেলেনি। কুমিল্লা নগরীতে ১৯৯৯ সালে গঠিত ছিন্নমূল হকার্স সমিতির এসব সদস্যরা জানায়, শুরুতে তাদের সংখ্যা ছিল মাত্র ৫০ থেকে ৬০ জন। সময়ের সঙ্গে সেই সংখ্যা বেড়ে ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ১০১ জনে। এই দীর্ঘ সময়ে তারা বারবার উচ্ছেদ হয়েছেন, বারবার স্থান পরিবর্তন করেছেন, কিন্তু স্থায়ীভাবে কোথাও জায়গা পাননি।হকারদের অভিযোগ অনুযায়ী, তৎকালীন সময়ে সাবেক পৌর চেয়ারম্যান তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে টাউন হল সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ করেছিলেন। পরে সেখানে গড়ে ওঠে টাউন হল সুপার মার্কেট। যেখানে তাদেরকে আর বসতে দেওয়া হয় নি। এরপর বিভিন্ন সময়ে হকারদেরকে কুমিল্লা নিউ মার্কেটের নিচতলা, চতুর্থ তলা এবং সিটি মার্কেটের তৃতীয় তলায় ব্যবসার সুযোগ দেওয়া হলেও প্রতিবারই দোকান বরাদ্দ বা বিক্রির কারণে তাদের আবার উচ্ছেদ হতে হয়েছে সেখান থেকেও। তাই কোনো দিশা না পেয়ে তারা আবারো এসে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ড্রেনের উপরে এসে আশ্রয় নিয়েছেন।এদিকে, এই দীর্ঘ অনিশ্চয়তার গল্পে যুক্ত হয়েছে আরও বেদনা। অনেক হকার ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের সদস্যরাই এখন সেই একই পেশা ধরে রেখেছেন। ফলে বিষয়টি এখন শুধু জীবিকার নয়, একটি সামাজিক সমস্যায় রূপ নিয়েছে।এই প্রেক্ষাপটে মঙ্গলবার (৭ এপ্রিল) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর কাছে পুনর্বাসনের দাবিতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন ছিন্নমূল হকার্স সমিতির নেতারা। স্মারকলিপিতে তারা নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোর অথবা কুমিল্লা টাউন হলের অভ্যন্তরের নির্দিষ্ট স্থান বা কান্দিরপাড় মসজিদ সংলগ্ন এলাকা কিংবা রামঘাটের পরিত্যক্ত পুকুরের অংশসহ কয়েকটি জায়গায় স্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে, ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি মো. আতিকুর রহমান সোহেল বলেন, আমরা উচ্ছেদ চাই না এমন নয়। কিন্তু আগে আমাদের বাঁচার ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানে আমাদের পরিবারগুলোকে পথে বসিয়ে দেওয়া। আমরা প্রয়োজনে সিটি কর্পোরেশনকে ভাড়া দিতেও প্রস্তুত।তিনি বলেন, আমাদেরকে অতীতে বারবার উচ্ছেদ করে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও কেউ কথা রাখে নি। আমাদেরকে অবহেলিত হতে হয়েছে। যেখানেই গিয়েছি আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার আমাদের মানবিক প্রশাসক আমাদেরকে পুনর্বাসন করে দিবেন বলে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসন ইউসুফ মোল্লা টিপু বলেন, আমি জানতাম ছিন্নমূল হকারদের পুনর্বাসন করা হয়েছে। কিন্তু, আজ তাদের মাধ্যমে জানতে পারলাম তাদেরকে যেখানে পুনর্বাসন করা হয়েছে, সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। যেহেতু, এসব হকারদেরও পরিবার রয়েছে, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে কোথায় পুনর্বাসন করা যায়, সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এদিকে, হকারদের এই মানবিক আবেদন এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায়। শহরকে দখলমুক্ত রাখা যেমন জরুরি, তেমনি জীবিকার জন্য লড়াই করা শতাধিক পরিবারের ভবিষ্যৎও সমান গুরুত্বপূর্ণ। একটি পরিকল্পিত পুনর্বাসনই পারে এই দ্বন্দ্বের মানবিক সমাধান দিতে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত
শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারি পুরুষ (৩০) নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ Read more

জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা
জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা

ইসরায়েল ইরান যুদ্ধপরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউ Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় সন্তোষ Read more

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা থেকে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার

দীর্ঘদিন ধরে সুদখোর চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ও সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে বাগমারার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন