কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামে এক মাংস ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।দণ্ডপ্রাপ্ত বিজয় পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকার সাহাব উদ্দিনের ছেলে। এ সময় ‘বিজয় গোস্ত বিতান’ নামের দোকান থেকে প্রায় ৩ মন পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়।অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি উপস্থিত ছিলেন। এছাড়া পাকুন্দিয়া থানার একটি পুলিশ দল অভিযানে সহায়তা করে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দোকান থেকে উদ্ধার হওয়া মাংসের পচন নিশ্চিত হওয়ায় তা জব্দ করা হয়। পরে পঁচা মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক বিজয়কে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান সাংবাদিকদের জানান, পচা ও বাসি মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। অভিযোগের সত্যতা পাওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ দণ্ড দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হয়, সেজন্য আমাদের এ ধরণের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”এলাকাবাসী প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত তদারকি ও অভিযানের দাবি জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে Read more

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, চালু হচ্ছে ইন্টারনেট
ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, চালু হচ্ছে ইন্টারনেট

ইরানে অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে শিগগিরই ইন্টারনেট Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নবীনগর টু Read more

প্রতারণার শিকার সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস
প্রতারণার শিকার সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে হাজির হন গরু বিক্রির উদ্দেশ্যে জাল টাকায় প্রতারিত সেই রইস উদ্দিন। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ভুয়া নৌবাহিনী গ্রেফতার 
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ভুয়া নৌবাহিনী গ্রেফতার 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ মিজান (৩৬) নামে একজন ভুয়া নৌবাহিনী পরিচয়দান কারীকে গ্রেফতার করা। এছাড়াও তার স্ত্রীকে Read more

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন