বরগুনার পাথরঘাটায় পৌর শহরের কাজ শেষ করার পরও বিলের টাকা পরিশোধ না করায় পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন আকনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ঠিকাদার মো. সেলিম ফরাজি। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।অভিযুক্তরা হলেন, পাথরঘাটা পৌরসভার হিসাব রক্ষক মো. বেলায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার এবং সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান।পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ এপ্রিল তৎকালীন মেয়র আনোয়ার হোসেন আকনের ১৪ লাখ ৫৮ হাজার ৬৭৪ টাকার একটি উন্নয়নমূলক কাজের কার্যাদেশ পান ঠিকাদার সেলিম ফরাজি। পৌর সভার বিশেষ আদেশে গত বছরের ১১ সেপ্টেম্বর তিনি কাজটি সম্পূর্ণভাবে সমাপ্ত করেন। কাজ শেষ হলেও আসামিরা পরস্পর যোগসাজশে তার পাওনা ৫ লাখ ৭৮ হাজার ৬৭৪ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন এবং এক পর্যায়ে আত্মসাতের চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে পৌরসভায় ঘুরেও বিল না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।ঠিকাদার সেলিম ফরাজি সাংবাদিকদের বলেন, আমি বৈধভাবে টেন্ডার পেয়ে কাজ শেষ করেছি কিন্তু সাবেক মেয়র ও মামলায় উল্লেখিত কর্মকর্তারা আমার পাওনা টাকা আটকে রেখে আমাকে হয়রানি করছেন। আমি আমার হাড়ভাঙা খাটুনির পাওনা টাকা ফেরত ও ন্যায়বিচারের আশায় মামলা করেছি।নির্বহী প্রকৌশলী মুজিবুল হায়দার টেলিফোনে সেলিম ফরাজীর ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ করার কথা স্বীকার করে জানান, ঠিকাদার সেলিম ফরাজির ঠিকাদারী প্রতিষ্ঠান রনী এন্টারপ্রাইজ অনেক কাজ করেছেন কিন্তু ঠিকাদারের মোট পাওনার হিসাব তার জানা নেই বলেও জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার অপশন নেই: বিএনপিকে পাটওয়ারী
কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার অপশন নেই: বিএনপিকে পাটওয়ারী

জাতীয় নির্বাচন আগে নাকি গণভোট—এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট বিভাজনের মধ্যেই জুলাই সনদে বিএনপির সই করা নিয়ে ফের মুখ Read more

১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে Read more

বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন