জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে গ্রাহকদের মধ্যে অনলাইনে রেজিস্ট্রিশনের মাধ্যমে ‘ফুয়েল পাস’ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা-সহ কয়েকটি জেলায় ফুয়েলকার্ড বিতরণ করছে স্থানীয় প্রশাসন।‘ফুয়েল পাস’ বিতরণের মাধ্যমে দেশের কয়েকটি জেলায় জ্বালানি তেল সরবরাহের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানী ঢাকায়ও যেন এ কার্যক্রম বাস্তবায়ন করা যায়―এমন উদ্যোগ নিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।এদিকে ‘ফুয়েল পাস’ কার্ড প্রদানে সরকারের পক্ষ থেকে এরইমধ্যে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বাংলাদেশ সরকারের ফুয়েল পাসের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে চারটি ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গ্রাহককে।গ্রাহককে প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য প্রদান করতে হবে। বিআরটিএ থেকে যাচাই-বাছাইয়ের পর ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে এবং সেটি সাবমিট করে যাচাইয়ের পর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।ফুয়েল পাস কার্ডের জন্য একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হতে পারে।জানা গেছে, শিগগিরই রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু হবে। শুরুর দিকে মোটরসাইকেল চালকরা এই পাস কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন, সেটির হিসাব পাওয়া যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের Read more

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে Read more

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি
আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

আগামী সরকারের মন্ত্রীদের জন্য মিতসুবিশি পাজেরোর ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই মডেলের প্রতিটি গাড়ির দাম এক Read more

বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়
বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় জমে উঠেছে পশুর হাটগুলো। বাগমারার প্রধান হাটগুলোর মাঝে ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট অন্যতম। Read more

নাটোরে র‍্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
নাটোরে র‍্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ Read more

ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক
ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার টু সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন