গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক দুটি অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে এনএসআই গাজীপুরের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডের হাতীমারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এলপিজি সিলিন্ডার গ্যাস ডিলার পয়েন্ট নিউ জেরিন ট্রেডার্স-এ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে একই থানার ২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় অবস্থিত আর এম বি ফুড অ্যান্ড ওয়েল মিলস্ (আদিল ফর্টিফাইড সয়াবিন তেল)-এ অভিযান চালিয়ে সয়াবিন তেলের বোতলে প্রতি লিটারে প্রায় ১০০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও জরিমানা পরিশোধের পর উভয় প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।এসময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাশরিফুল ইসলাম। এ সময় এনএসআই, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. তাশরিফুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় ওজন কারচুপি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ Read more

শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ
শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ

কৃত্রিম সারসংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধির পায়তারা করছিলেন ঝিনাইদহ শৈলকূপা ১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতার ভাই।সোমবার(৪ আগস্ট) Read more

আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন
আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন

আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ Read more

রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু
শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু

ফিরে দেখা সেই ২০২৪ সালের ভয়াল ১৭ জুলাই। গণতন্ত্র পুনরুদ্ধারের বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশের ফায়ার করা গুলিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন