কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পনে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রেজিনা খাতুন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জহির উদ্দিন (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে।এর আগে সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়ন কবির মামুদ (খেজুরের তল) এলাকার পাকা রাস্তায় ফুলবাড়ী থানার পুলিশ এক মাদক বিরোধী অভিযানে অংশ নেন। এ সময় ওই পথ দিয়ে একটি অটোরিকশা আসতে দেখেন পুলিশ। পরে অটোরিকশাটি কাছাকাছি আসলে থামিয়ে তল্লাশী করে  ৩ কেজি ৭৯০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাসহ জহির উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএস আই রেজিনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা Read more

কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত Read more

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক রঞ্জনা রায় (২৭) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ Read more

৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল Read more

টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন