জামিনে মুক্ত হয়ে টানা দু’দিনের দুঃখ কষ্টের কথা জানালেন ভোলা পৌর জামায়াতের নারী কর্মী সাওদা সুমি। তিনি বলেন, “অসুস্থ দুটো ছোট বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে না ঘুমিয়ে ছিলাম। আমি চাই সামনের দিনগুলোতে যেনো আমাদের এ কষ্ট সহ্য করতে না হয়।”সাওদা সুমি বলেন, “এ কষ্ট পাওয়ার জন্য আমরা এ সরকারকে নির্বাচিত করিনি। আমি জনগণের কথা বলেছি, আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক। আমাদের মত করে আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই।”তিনি আরও বলেন, “আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউর জন্য এ কাজ করতে যাব না। আমি দেশকে ভালবেসে এ কাজ করেছি, আমার জনগণের জন্য করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সরকারকে আমার কথা শুনতে বাধ্য করিনি, বলিনি যে আমার কথা আপনাদের শুনতেই হবে।”তিনি আরও বলেন, “গত জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্ত কি বৃথা যাবে। এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো তাদের ত্যাগের বিনিময় আমরা যদি চুপ করে থাকি, তাহলে কি লাভ হলো আমাদের। মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতেই এদেশে গণঅভ্যুত্থান হয়েছে, এতো রক্ত দিয়েছে।”উল্লেখ্য, ফেসবুকে রাষ্ট্র ও রাষ্ট্রের সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গেল রবিবার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এরপর আজ মঙ্গলবার আসামি পক্ষের আইনজীবী ও জিয়ারু পক্ষের আইনজীবীর দীর্ঘ শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ

‎গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর গাজীপুর মহানগর পুলিশের Read more

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) টহলরত সদস্যরা এক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা-ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই Read more

ফুলবাড়ী সীমান্তে মাদকের চালান জব্দ
ফুলবাড়ী সীমান্তে মাদকের চালান জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (২০ Read more

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর
চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম। গত ৪মার্চ এস এম Read more

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই: ডোনাল্ড ট্রাম্প
জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই: ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

গত কয়েক দিন ধরে সূর্য্যের দেখা মেলেনি। টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে এ মৌসুমে দেশের সর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন