আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (০২ মে) রাজধানীর বায়তুল মোকাররমে আওয়ামী নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তারা।এনসপির যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছুড়ে ফেলে দিতে হবে। না হলে কেউ শান্তিতে থাকতে পারবো না। বাংলার জমিনে আওয়ামী লীগের কোনো স্থান নেই।যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, আগে বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধে টালবাহনা মেনে নেয়া হবে না।যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা হয়েছে, এখনও দলটির নিষিদ্ধের দাবি করা দুঃখজনক। জনগণই রাষ্ট্র, তাই জনগণের চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এছাড়া মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে জানান তিনি।সমাবেশে জুলাই শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা ডা. কামরুল হাসান বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমি শেখ হাসিনার ফাঁসি চাই।উপস্থিত বক্তরা জানান, নিজ দেশের মানুষকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে তিন মামলায় দীপু, পলক ও কামরুলসহ ৬ জন আদালতে
গাজীপুরে তিন মামলায় দীপু, পলক ও কামরুলসহ ৬ জন আদালতে

গাজীপুরর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ Read more

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো আসামি পালানোর খবর পাওয়া Read more

আগস্টে দুটি লঘুচাপ, বন্যার শঙ্কা
আগস্টে দুটি লঘুচাপ, বন্যার শঙ্কা

চলতি মাসে সাগরে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটির নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ষার বিদায় বেলায় Read more

আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে
আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ Read more

সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর
সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মরদেহ Read more

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন