অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘কোথাও ভোটের পরিবেশ ব্যাহত হলে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেখানে ভোটগ্রহণ বন্ধ রাখবে। অন্তবর্তী সরকার চায় মানুষ সুষ্ঠু সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।’শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কোনো দলের পক্ষে নয়, বরং জনগণের পক্ষে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে মানুষের কাছে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরা এবং ভোট দিতে উৎসাহিত করা।’তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাঠে বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। যদি কেউ গন্ডগোল করার চেষ্টা করে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও যতক্ষন কেউ না চাইবে সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে না। যদি কেউ সহযোগিতা চায় তাকে সহযোগিতা করা হবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও নির্বাচন কমিশন সবসময় কাজ করবে।’তিনি বলেন, ‘৩০ বছরের নিচে অনেক যুবকরা আজও পযন্ত ভোট দিতে পারেনি। সত্যিকারার্থে তারা বিগত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার পত্যেকটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করছি।’তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন একসঙ্গে দুটি ভোটের আয়োজন করা হয়েছে। দুটি ব্যালটে ভোট গ্রহন করা হবে। যার মধ্যে একটি হচ্ছে গণভোট যেখানে ‘হ্যা’ অথবা ‘না’ থাকবে। আর অপরটি হচ্ছে ভোটারদের পছন্দের প্রার্থীর ব্যালট।’তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ ভোটের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ড. মোহাম্মদ ইউনুসসহ আমরা উপদেষ্টারা সেখান থেকে সরে যাবো। দেশ আমার নতুন একটি স্বাভাবিক পদ্ধতিতে চলবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় পাহাড়ি টিলা ভূমি সমৃদ্ধ লাল মাটি Read more

কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন
কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন

দেশের সংস্কৃতি অঙ্গনের দুই কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও আফজাল হোসেন। মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনসহ সবখানেই সফল তারা। তাদের একে অপরের Read more

ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর দেহে "ও পজিটিভ " রক্তের পরিবর্তে "বি পজিটিভ " রক্ত পুশ Read more

ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের
ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের

ভারত ও পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, উভয়পক্ষকে সংযত Read more

বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার
বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আজ নেমে এসেছে শোকের ছায়া। লাশবাহী গাড়ি গ্রামের প্রবেশমুখে ঢুকতেই হুহু করে কেঁদে ওঠে চারপাশ।মায়ের Read more

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার মূল্যমানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার (২৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন