গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেওয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কি না।জবাবে ট্রাম্প বলেছেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না। এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে। কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন।তিনি বলেন, “আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে? তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। আমরা (যুদ্ধে) জিতেছি।”হরমুজ থেকে যদি যুক্তরাষ্ট্র টোল আদায় করতে চায় তাহলে দেশটির সেনাবাহিনীকে সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে।নিজের বেধে দেওয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেটি হতে পারে কাল রাতে।গতকাল স্থানীয় সময় সোমবার তিনি এ কথা বলেন। ট্রাম্প ইরানকে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যেই চুক্তি করতে হবে বলে হুমকি দিচ্ছেন তিনি। তবে ইরান জানিয়েছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি করবে না। যদি চুক্তি হতে হয় তাহলে হামলা স্থায়ীভাবে বন্ধ এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।ট্রাম্প গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ইরানকে গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা আলোচনা করছেনও। কিন্তু ইরান তার এসব বক্তব্যের কিছুক্ষণ পরই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে।ইরানকে এক রাতে ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে। আর সেটি হতে পারে কাল রাতে।”সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা
চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাভার মডেল থানায় এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা Read more

পাবনায় অনিয়মের দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
পাবনায় অনিয়মের দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

পাবনার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক হোটেলসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার Read more

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না Read more

মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় Read more

ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন
ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা। শুক্রবার (০৩ অক্টোবর) দেশটির ফিলিস্তিনপন্থি নাগরিকরা শহরজুড়ে আন্দোলনে নামে। এসময় ফিলিস্তিনের পতাকা, Read more

যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল ভেঙে হবে মার্কেট ও হোটেল
যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল ভেঙে হবে মার্কেট ও হোটেল

দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার বন্ধ হয়ে যাচ্ছে। হলটি ভেঙে সেখানে মার্কেট ও আবাসিক হোটেল নির্মাণ করা হবে। ছবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন