গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে বিক্ষোভকারীরা সমাবেশ করছেন। খবর বিবিসির। এতে একদিকে যেমন রয়েছে জিম্মিদের পরিবার অন্যদিকে ইসরায়েলের সাধারণ মানুষও বিক্ষোভে অংশ নিয়েছেন। দেশজুড়ে এই বিক্ষোভের আয়োজন করেছে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম নামের একটি গ্রুপ যারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে।তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক থাকা জিম্মিদেরকে মুক্ত করতে ভূমিকা রাখেন।ধারণা করা হচ্ছে, হামাস যাদেরকে জিম্মি করে নিয়ে গিয়েছিল তাদের মাঝে ২০ জন এখনো জীবিত আছেন। এদিকে ইসরায়েলের প্রধান প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে মহাসড়কগুলোতে এখন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।তেল আবিবের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে বা রুট টুতে বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেওয়ায় ওই মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার আজ সকালে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন।তিনি জাানান, ৬৯০ দিন ধরে সরকার কোনো সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজ এটা পরিষ্কার যে নেতানিয়াহু একটি জিনিসকেই ভয় পান। আর তা হলো জনগণের চাপ। আমরা এই যুদ্ধ আরও এক বছর আগেই শেষ করতে পারতাম এবং সকল জিম্মি ও সেনাদেরকে ফিরিতে আনতে পারতাম। কিন্তু প্রধানমন্ত্রী তার ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বারবার বেসামরিক মানুষদের বলি দেওয়ার পথ বেছে নিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ
আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় দ্বিতীয় দিনের মত উত্তেজনা দেখা Read more

সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেরিন সুলতানা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব Read more

এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ
এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ
ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ

‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন’, ‘ডাইরেক্ট একশন’, ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’—এমন Read more

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী
সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন