বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পালপাড়ায় এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নারী-পুরুষ-শিশু—সব বয়সী কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বাহারি মাটির খেলনা ও তৈজসপত্র। সারা বছর তেমন কদর না থাকলেও বৈশাখকে ঘিরে দিন-রাত পরিশ্রমে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।সোমবার সরেজমিনে পালপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, চৈত্রের শেষ সময়ে মাটির তৈরি পণ্যে শেষ মুহূর্তের রং-তুলির আঁচড় দিচ্ছেন কারিগররা। রঙিন নকশা আর নিপুণ কারুকাজে ফুটিয়ে তুলছেন বৈচিত্র্যময় নান্দনিকতা।মাটির পণ্য তৈরির পুরো প্রক্রিয়াই চলছে পুরোদমে—মাঠ থেকে মাটি সংগ্রহ, মাটি প্রস্তুত করা, সাঁচে ঢালাই, রোদে শুকানো, চুলায় পোড়ানো এবং শেষে রং করা। এসব ধাপে ধাপে শ্রমঘন কাজের মধ্য দিয়েই তৈরি হচ্ছে মাটির পুতুল, ফলের প্রতিরূপ, হাতি-ঘোড়া-বাঘ, টিয়া-ময়না-ময়ূর, খরগোশ, হাঁস-মুরগি, মাটির ব্যাংক, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, ফুলের টব, হাঁড়ি-পাতিল, থালা-বাটি, কড়াইসহ নানা ধরনের সামগ্রী।এসব পণ্যের বাহারি নকশা আর মাটির নিজস্ব গন্ধ ছড়িয়ে দিচ্ছে বৈশাখের আমেজ। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প একসময় মানুষের নিত্যপ্রয়োজন মিটানোর পাশাপাশি নান্দনিকতারও প্রতীক ছিল। তবে আধুনিকতার ছোঁয়ায় এই শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। বছরের অধিকাংশ সময়ই কাজের অভাব থাকলেও উৎসব এলেই প্রাণ ফিরে পায় পালপাড়া।ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী পালপাড়ার মৃৎশিল্পী সাধন চন্দ্র পাল জানান, “এখন মাটির জিনিসের আগের মতো কদর নেই। সারা বছর টানাপোড়েনের মধ্যে সংসার চালাতে হয়। তবে পূর্বপুরুষের পেশার প্রতি ভালোবাসা আর শিকড়ের টানেই এখনো এই কাজ ধরে রেখেছি। বৈশাখকে সামনে রেখে অর্ডার বেড়েছে কয়েকগুণ—এই সময়টাই আমাদের আয়ের বড় ভরসা।”নারী শ্রমিক সোমা রানী পাল বলেন, “বৈশাখ এলেই মেলায় মাটির খেলনা ও সামগ্রীর চাহিদা বাড়ে। এতে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। পুরুষদের পাশাপাশি আমরাও কাজ করি। কাজটা কষ্টের হলেও ভালোবাসা থেকেই করি।”এ বিষয়ে চলনবিল সাহিত্য সংসদের সভাপতি কবি নুরুজ্জামান সবুজ মাস্টার বলেন, “সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ মৃৎশিল্পের উৎকর্ষ দেখিয়েছে। এটি যেমন মানুষের প্রয়োজন মিটিয়েছে, তেমনি নান্দনিকতারও পরিচয় বহন করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ শিল্পের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা জরুরি, নইলে একসময় হারিয়ে যাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা
টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে চলতে পৃথিবীটা ক্যাবল আর স্যাটেলাইটে আবদ্ধ। সেই ধারাবাহিকতায় শহর থেকে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট আর Read more

কোটি টাকা চাঁদা দাবি: কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার
কোটি টাকা চাঁদা দাবি: কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে চাঁদাবাজি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা Read more

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন তরুণী
বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন তরুণী

পারিবারিক আয়োজনে প্রবাস থেকে আসা যুবককে বিয়ে করেন কলেজছাত্রী। সেই বিয়ের আসরেই বরকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করেন তরুণী। কিশোরগঞ্জের Read more

ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের
ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের

পবিত্র ওমরাহ পালন শেষে নিজ জেলা নোয়াখালীতে পৌঁছালেও ঘরে ফেরা হলো না ব্যবসায়ী আজাদের। বাড়ি থেকে আর মাত্র ২০ কিলোমিটার Read more

মোদি-জেলেনস্কির ফোনালাপ
মোদি-জেলেনস্কির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ‘দ্রুত ও শান্তিপূর্ণ’ সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে Read more

টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে দুর্গাপূজা প্রস্তুতি
টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে দুর্গাপূজা প্রস্তুতি

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন