ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সোমবার (৬ এপ্রিল) রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সাধারণ সদস্যদের দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমীন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন ও শেখ মো. বিপ্লব।এছাড়াও বক্তব্য দেন সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান এবং সদস্য আরিফ আহমেদ, ফারুক আহমেদ ও মো. কামাল উদ্দিনসহ অন্যান্যরা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল
সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল

আগামী জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা Read more

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক
বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক

বরগুনা পাথরঘাটার কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০
ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০

ভারতের উত্তরপূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত Read more

নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু
নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মানুষিক প্রতিবন্ধী ও মৃগীরোগি সেলিম মৃধা (৪২) নামে এক যুবকের মৃত্য হয়েছে।বুধবার (২১ মে) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন